ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বন্যার্তদের সহায়তায় ৫০ হাজার টাকা দিলো ‘বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বন্যার্তদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি। সোমবার রাত ৮ টায়  সমিতি’র প্রধান কার্যালয় রুপাতলিস্থ পটুয়াখালী সড়কে আল-নসিব ম্যানশনের তয় তলায়  নব-গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে এ কর্মসুচী পালিত হয়।

বন্যা কবলিত ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালীসহ ক্ষতিগ্রস্ত জেলার বানভাসি মানুষদের সহায়তায় এই হাত বাড়ায় বাস মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তাদের উদ্যোগে গঠিত অনুদান ফান্ডে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সমিতির নব-গঠিত কমিটির আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ বাস মালিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমিতির’র পক্ষ থেকে বন্যার্তদের জন্য অনুদান গ্রহণের পর শিক্ষার্থী হাবিবুর রহমান ও রাফি সিকদার জানান, বর্তমান পরিস্থিতিতে বন্যার্তরা অসহায় দিনযাপন করছেন। আমরা ফান্ড গঠন করে টাকা উত্তোলনে মধ্য দিয়ে তাদের যতটুকু সম্ভব উপকারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ-মুহুর্তে বন্যার্তদের সহায়তায় মানবিকতার ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকরা। তারা বানভাসি মানুষদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রাপ্ত অনুদান ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দিব। তাদের এ উদ্যোগ-কে সাধুবাদ জানাই।

এদিকে সমিতি’র নেতৃবৃন্দ জানান, সবকিছু হারিয়ে অসহায়ত্ব হয়ে পড়েছেন বন্যার্তরা। বিভিন্নস্তরের মানুষ ও সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছে। এ-মুহুর্তে আমাদের সমিতি’র সাধ্য অনুযায়ী আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নির্দেশে তাদের সহায়তায় এগিয়ে এসেছি। সমিতি’র মানবিক এ কর্মকান্ড অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বন্যার্তদের সহায়তায় ৫০ হাজার টাকা দিলো ‘বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’

আপডেট সময় : ১০:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪