ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা!

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন, মূলহোতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরগুনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত প্রধান আসামী মোঃ মজিবুর রহমান খান (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান। এরআগে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে মোঃ মজিবুর রহমান খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মজিবুর রহমান খান বরগুনা উপজেলার বেতাগী থানাধীন খাড়াকান্দা এলাকার মতিউর রহমান খানের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৯ মার্চ সকাল ১০ টার দিকে বরগুনা জেলার বেতাগী থানার ঝিলবুনিয়ার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার ১৪ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পৌরসভাস্থ বাজারের ব্রীজের কাছে যায়। পরবর্তীতে রিক্সা আনার কথা বলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী বাবাকে রেখে সেখান থেকে গেলেও আর ফিরে আসেনি।

অনেক খোঁজাখুজির পর কিশোরীর বাবা জানাতে পারে মোঃ মজিবুর রহমান খান তার মেয়েকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে গেছে। এরপর স্থানীয় লোকজন মিলে অনেক খোঁজাখুজি করেও পায়নি। পরবর্তীতে ৩১ মার্চ রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজন বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির সামনের সড়কে দেখতে পেয়ে পরিবারকে জানায়। মেয়েকে উদ্ধারের পর বাবা ঘটনার বিস্তারিত জানতে পারেন। যেখানে মেয়ে জানায়, তাকে গত দুই দিন মজিবুর রহমান খান (৫০) নিজ বাড়িতে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী বাবা মোঃ মজিবুর রহমান খান(৫০)’কে প্রধান আসামী করে বেতাগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, র‌্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে মোঃ মজিবুর রহমান খান আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজধানীর মিরপুর এলাকায় অবস্থান করছে। র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মজিবুর রহমান খান ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে বলে জানিয়ে র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, কিশোরী মেয়েটিকে সে আটকে রেখে যৌনবর্ধক ট্যাবলেট খাইয়ে ধর্ষণ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার বেতাগী থানায় হাস্তান্তর করা হবে বলেও জানিয়ে র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার মোঃ মজিবুর রহমান খান বেসরকারি একটি ‍ওষুধ কোম্পানিতে চাকুরি করেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর সিনিয়র সহকারি পরিচালক রবিউল ইসলামসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন, মূলহোতা গ্রেফতার

আপডেট সময় : ০১:৩১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩