ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা!

পুত্রবধুকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পুত্রবধুকে ধর্ষণের দায়ে শ্বশুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলো বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. সেরাজ হাওলাদার (৫০)। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

জানা যায়, পুত্রবধু বরগুনা সদর থানায় ২০০৭ সালের ২৪ মে শশুরের বিরুদ্ধে অভিযোগ করেন, ওই বছর ১৯ মে তিনি শ্বশুরের ঘরের দোতলায় রাত ১২টায় ঘুমিয়ে ছিল। তার স্বামী নুরুজ্জামান বাড়িতে ছিল না। এই ফাঁকে শশুর মো. সেরাজ হাওলাদার গোপনে দোতলায় উঠে পুত্রবধুকে মুখ চেপে ধর্ষণ করেন। পুত্রবধু ডাক চিৎকার দিলে শশুর খুনের ভয় দেখান। পরের দিন পুত্রবধু তার চাচী শাশুরী শাহিনা বেগম, স্বামী নুরুল ইসলাম, প্রতিবেশী শাহজাহান, জাহিদুল ইসলামসহ অনেকের কাছে ঘটনা বলেন। বরগুনা থানা বাদীর মামলা রেকর্ড করে তদন্তের জন্য এসআই মো. মোস্তফার ওপর অর্পণ করেন। তদন্তকারী কর্মকর্তা ১৮ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। ট্রাইব্যুনাল বাদীসহ ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের এপিপি আশ্রাফুল আলম বলেন, আসামি ভবঘুরে। ২০০৭ সাল থেকে পলাতক ছিল। চার মাস আগে গ্রেফতার হয়।

আসামিপক্ষের আইনজীবী এম. মজিবুল হক কিসলু বলেন, আসামি পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা যায়নি। যার কারণে এক তরফা হয়েছে। তিনি বলেন, পুত্রবধু শশুরকে সেবা যত্ম ও রান্না করে খাওয়াবে না। এ কারণে অসত্য তথ্য দিয়ে মামলা করেছে। উচ্চ আদালতে আপিল করার অর্থ আসামির নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পুত্রবধুকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন

আপডেট সময় : ০১:৫১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩