ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

পিরোজপুরে গণধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ মামলার পলাতক আসামি বাবু আকন (৩৫) গ্রেফতার হয়েছে।

পটুয়াখালী জেলার তালতলী থানা পুলিশের সহযোগিতায় নিদ্রাসকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রোববার রাতে মঠবাড়িয়া থানায় নিয়ে আসেন পুলিশ। বাবু আকন উত্তর মিঠাখালী গ্রামের দেরোয়ার আকনের ছেলে।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর রাতে মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নজরুল মাস্টারের ছেলে রবিউল ইসলাম (১৯), উত্তর মিঠাখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে ইলিয়াস ফরাজী (২৭) ও একই গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু তালুকদার (১৮) গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই প্রবাসীর স্ত্রী সন্তানসহ পৌর শহরে একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত বছরের ১৮ অক্টোবর বিকালে কেএম লতিফ সুপার মার্কেটের গ্রাফিক্স পয়েন্ট থেকে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সন্তান ও বোনের মেয়েকে নিয়ে একটি অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা দেন। কিন্তু অটোচালক গন্তব্য স্থানে না নামিয়ে আসামিদের যোগসাজশে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জনৈক মামুনের বাড়ির সামনে গাড়ি থামায় এবং মুখ চেপে মামুনের বাসার বারান্দায় নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

এ সময় প্রবাসীর স্ত্রী চিৎকার দিলে বখাটেরা উচ্চ আওয়াজে সাউন্ড বক্সে গান বাজায় এবং ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে পরদিন ১৯ অক্টোবর বুধবার রাতে মঠবাড়িয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতার বাবুকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পিরোজপুরে গণধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী

আপডেট সময় : ১২:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩