ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পার্কে অহেতুক ঘোরাঘুরি, ১১ শিক্ষার্থী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ঝালকাঠিতে ঘূর্নিঝড় মোখার মধ্যে পার্কে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ শিক্ষার্থীকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

রোববার (১৪ মে ) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকার মিনি পার্ক ও ডিসি পার্কে আড্ডা দেওয়ার সময় তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘূর্ণিঝড় মোখার প্রভাব দেখতে সুগন্ধা নদীর তীর সংলগ্ন খেয়াঘাটে আসেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম । তারই পাশে মিনি পার্কে শিক্ষার্থীদের ঘুরতে দেখলে তাদের অসময়ে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তোর দিতে পারেনি। ফলে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন তিনি।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, শিক্ষার্থীরা দুর্যোগ পরিস্থিতিতে পার্কে আড্ডা দিচ্ছিল, তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা এই সময়ে এখানে উপস্থিত থাকতে পারে না। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পার্কে অহেতুক ঘোরাঘুরি, ১১ শিক্ষার্থী আটক

আপডেট সময় : ০২:১৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩