ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

পাথরঘাটায় ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি পাচারের মূলহোতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি পাচারের মূলহোতা মো. আব্দুর রহিম বিশ্বাসকে (৩৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।

আটক আব্দুর রহিম পাথরঘাটা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের মৃত মনসুর আলী বিশ্বাসের ছেলে।

তিনি আন্তর্জাতিক চোরাচালান চক্রের অন্যতম সক্রিয় সদস্য। তিনি ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি পাচার মামলার আসামি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাথরঘাটা পৌর শহরের ০৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

২০২১ সালের ২৪ নভেম্বর সমুদ্রপথে চোরাচালানের মাধ্যমে কর ও শুল্ক ফাঁকি দিয়ে বাল্কহেড ভর্তি শাড়িসহ অন্যান্য পোশাক নিয়ে একটি চোরাচালান চক্র উপকূল দিয়ে বাংলাদেশে আসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে বাল্কহেডটিসহ কয়েকজন পাচারকারীকে আটক করে।

পরে নৌযানটিতে প্রায় ১০ কোটি টাকার পোশাক পাওয়া যায়। এ ঘটনায় ভোলা জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। (মামলা নং-৫২, তারিখ ২৪/১১/২০২১)। পরে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলায় আব্দুর রহিমের নাম যুক্ত করা হয়। র্যাব দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত করে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুর রহিম বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে র্যাব-৮ কোম্পানি অধিনায়ক, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পাথরঘাটায় ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি পাচারের মূলহোতা আটক

আপডেট সময় : ০১:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩