ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পর্যটকে মুখর কুয়াকাটা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ বৌদ্ধ পূর্নিমাসহ সরকারী ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। বুধবার বিকালে থেকেই কুয়াকাটায় এসকল পর্যটকের আগমন ঘটে। শনিবার বিকেল পর্যন্ত পর্যটকে মুখরিত থাকবে সমুদ্রসৈকত।

দেখা গেছে, নানা বয়সের হাজারো পর্যটক তীরে আছড়ে পড়া ঢেউয়ের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। সমুদ্রের নোনা পানিতে গা ভাসিয়ে একটু প্রশান্তির পরশ নিচ্ছেন আগতরা। কেউ কেউ ওয়াটারবাইকে গভীর সমুদ্রে গিয়ে সৌন্দর্য উপভোগ করছে। কুয়াকাটার হোটেল মোটেলের ৮০-৯০ ভাগ কক্ষ বুকিং রয়েছে। কয়েকদিনে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকরা সমুদ্রে ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকেই ঘুরছেন ওয়াটার বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায়।

কুয়াকাটায় ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, বুধবার থেকে তাদের বেচাকেনা ভালো হচ্ছে। ঈদের চাইতে বেশি পর্যটক এসেছে এই কয়েকদিনে।

আবাসিক রনি হোটেলের ওয়ার্ড বয় আবু বক্কর বলেন, হোটেলের সব কক্ষ বুকিং রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত বুকিং থাকবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, তিনদিনের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পর্যটকে মুখর কুয়াকাটা

আপডেট সময় : ০১:২০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩