ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

পটুয়াখালীতে নারী ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা-১ এর সহকারী সিনিয়র সচিব সই করা প্রজ্ঞাপনে এতথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী সদর উপজেলার ২ নম্বর বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্সের চার লাখ ৭২ হাজার ২৭০ টাকা আদায় রেজিস্ট্রার ও ক্যাশ বইয়ের সঙ্গে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও অসহযোগিতা করা, ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা, ইউপি সচিবকে দৈনদিন কার্যক্রম করতে না দেওয়ার অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে।

এতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের ১১ সদস্যের অনাস্থা প্রস্তাবে সরেজমিন আলোচনায় তারা সর্বসম্মতি জ্ঞাপন করেছেন। পরে পটুয়াখালী জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠায়। প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয়। জনস্বার্থে ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি শূন্য ঘোষণা করা হলো।

এ-সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ সাইফুর রহমান বলেন, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পটুয়াখালীতে নারী ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

আপডেট সময় : ১২:৫৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩