ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান! বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি

নিউনেস ল্যাবরেটরি স্কুলে ফল উৎসব, উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বরিশালে নিউনেস ল্যাবরেটরি স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর রুপাতলী হাউজিং এলাকায় চলমান স্কুলটির হল রুমে এ উৎসবের আয়োজন করা হয়।

ভরা মৌসুমে হাট-বাজারে মৌসুমী ফলের সমারোহ থাকলেও নিজ বিদ্যাপীঠে এনিয়ে উৎসবের আয়োজন করা হলে শিক্ষার্থীদের উল্লাসে যেন কমতি ছিলনা। সাথে সারথী হন শিক্ষক ও অভিভাবকরাও।

প্রতিষ্ঠানটির এমন উদ্যোগকেও সাধুবাদ জানান তারা।

পাকা আম, কাঁঠাল, জাম, জামরুল, লটকন ও ড্রাগন ফলের সমারোহে পরিপূর্ণতা পায় প্রতিষ্ঠানের ফল উৎসবের এ আয়োজন।

এদিন সকাল থেকেই শিক্ষকরা প্রস্ততি নিয়ে ফলগুলো পরিবেশন করেন শিক্ষার্থীদের সামনে। একইসাথে কোমলমতি শিক্ষার্থীদেরকে ফলগুলোর পরিচিতি ও তাদের নিজ হাতে খাইয়েও দেন তারা। এতে শিক্ষার্থীদের জ্ঞানের প্রসারের পাশাপাশি যুক্ত হয় বাড়তি উচ্ছ্বাস।

উৎসব শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় ১ম সেমিস্টার-সামষ্টিক মূল্যায়নের ফলাফল।
সবমিলিয়ে আনন্দঘন এক পরিস্থিতি উপভোগ করে শিক্ষার্থীরা।

আর ব্যতিক্রমধর্মী এ উদ্যোগে খুশি তাদের অভিভাবকরাও।

উৎসবের এ পুরো আয়োজনটি পরিচালনা করেন স্কুলের প্রিন্সিপাল মুহাম্মাদ আতিকুল্লাহ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম।

প্রিন্সিপাল বলেন, নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসছে, আজকের ফল উৎসব তারই অংশ বিশেষ। এ সকল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জানার উদ্দীপনা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নিউনেস ল্যাবরেটরি স্কুলে ফল উৎসব, উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩