ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

নারী পুলিশ কর্মকর্তাকে ধর্ষণ, এএসআইয়ের বিরুদ্বে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ  বরগুনার তালতলী থানায় উপসহকারী পুলিশ কর্মকর্তা রায়হান তালুকদারের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ এনে মামলা করেছেন এক নারী উপ-সহকারী (এএসআই) পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলাটি করেন ওই নারী পুলিশ কর্মকর্তা।

আসামি হলেন- বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানাধীন বামনকাঠি গ্রামের রায়হান তালুকদার এবং তিনি বর্তমানে বরগুনা জেলার তালতলী থানায় উপ-সহকারী (এসআই) পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত। বাদী ও আসামি এক সময় বরগুনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

বরগুনা জেলা গোয়েন্দা শাখাতে (ডিবি) থাকাকালীন অবস্থায় ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। একই স্থানে কর্মরত থাকা অবস্থায় ওই নারী পুলিশ কর্মকর্তার ঘনিষ্ট হয়েছেন পুলিশ কর্মকর্তা রায়হান তালুকদার। আসামি বাদীর দুই সন্তানসহ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। তবে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ ওই নারী কর্মকর্তার। বাদীর স্বামী ভোলার সিআইডিতে কনস্টেবল পদে চাকরি অবস্থায় ২০২১ সালের ১২ জুন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পটুয়াখালীকে ৭ দিনের মধ্য অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদী বলেন, আসামি রায়হান আমার কাছ থেকে বিভিন্ন সময় ৭ লাখ টাকা নিয়েছে। তারপরও রায়হান বিভিন্ন সময় ওই সব ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। সর্বশেষ রায়হান গত বছর ২৪ অক্টোবর রাত ১১টায় বরগুনা চরকলোনীতে আমার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। আমি রেজিস্ট্রি বিয়ে করতে বললে রায়হান অস্বীকার করে চলে যায়। তারপরও আমি রায়হানের সঙ্গে বহুবার কথা বলে বিয়ে করতে বলেছি। রায়হান রাজি হয়নি।

এ বিষয়ে রায়হান তালুকদার সাংবাদিকদের বলেন, বাদীর মামলা সম্পূর্ণ মিথ্যা। বাদী আমার চেয়ে বয়স ও সার্ভিসে সিনিয়র। আমি তার কাজে সহায়তা করতাম। আমার স্ত্রী ও সন্তান আছে। আমার সঙ্গে বিয়ে বসতে চেয়েছে বাদী। আমি বিয়ে করতে রাজি হইনি। এ কারণে আমার মানসম্মান নষ্ট করতে মামলা করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নারী পুলিশ কর্মকর্তাকে ধর্ষণ, এএসআইয়ের বিরুদ্বে মামলা

আপডেট সময় : ০১:৪৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩