সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে দুই লাখ টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে দুই লাখ টাকা জরিমানা
ঝালকাঠির নলছিটিতে একটি ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে মালিককে দুই লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের শুকতারা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এবিষয়ে ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক শুকতারা ইট ভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।



















