ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দায়িত্ব নিলেন আবুল হাসানাত আবদুল্লাহ, স্বপ্নপূরণ পান বিক্রেতা সেই ইমান আলীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র হজ পালনের ইচ্ছা থাকলেও সামর্থ্য ছিল না নব্বই বছরের বৃদ্ধ ইমান আলী এখমান্দারের। এজন্য তিনমাস ধরে তিনি পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফেরি করে পান বিক্রি করেছেন। উদ্দেশ্যে হজের টাকা জোগাড় করা।

গত ১৭ মার্চ এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর দুদিনের মাথায় ইমান আলীর হজের যাওয়ার ব্যবস্থা হয়েছে। তার হজ পালনের পুরো খরচ বহনের দায়িত্ব নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ।

শুধু হজের খরচ নয়, সৌদি আরবে পুরো রমজান মাস থেকে ইমান আলীকে ইবাদত-বন্দেগি করার ব্যবস্থা করেছেন এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইমান আলীকে নিয়ে খবর প্রকাশের পরে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আমাকে ফোন করেন। তিনি জানান, কুয়াকাটাতে যে লোকটি পান বিক্রি করে হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছেন, তার হজের সব খরচের দায়িত্ব তিনি নিতে চান। পরে আমি ইমান আলীকে ঢাকায় নিয়ে আসি। তার সব কাগজপত্র তৈরি করা হচ্ছে। আগামী ২৭ মার্চ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার দিন-তারিখ নির্ধারিত হয়েছে।’

মেয়র আরও বলেন, ‘১৯ মার্চ রাতে আমি ইমান আলীকে নিয়ে ঢাকায় এসেছি। পরদিন সব কাজ শেষ করেছি। আজকে আবার তাকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আগামী ২৭ মার্চ এক মাসের সফরে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। পুরো রমজান মাস তিনি ওখানে থাকবেন। এর সব ব্যবস্থা করেছেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।’

ইমান আলী এখমান্দারের বাড়ি পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিড়াজোড়া গ্রামে। তিনি দুই ছেলের বাবা। পেশায় একজন কাঠমিস্ত্রি। দুই ছেলে যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসারের খরচ মেটে। হজের জন্য টাকা জোগাড় করে বাবাকে সৌদি আরবে পাঠানোর স্বপ্নপূরণ করতে পারছিলেন না তারা। এজন্য ইমান আলী নিজেই ফেরি করে পান বিক্রি শুরু করেন।

এদিকে, বৃদ্ধ ইমান আলীকে হজে পাঠানোর দায়িত্ব নেওয়ায় তিনিসহ এলাকার বাসিন্দারা খুশি। তারা আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দায়িত্ব নিলেন আবুল হাসানাত আবদুল্লাহ, স্বপ্নপূরণ পান বিক্রেতা সেই ইমান আলীর

আপডেট সময় : ০১:৩৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩