ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক!

ঝালকাঠিতে মাদক মামলায় এক আসামির ১০ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে মাদক মামলায় শাহিন আলম বায়েজিদ খলিফা (৩২) নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মো. শাহিন আলম বায়েজিদ খলিফা নলছিটি শহরের সবুজবাগ এলাকার আব্দুল হালিম খলিফার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালে ১ জুলাই ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে নলছিটি গার্লস স্কুলের গেটের সামনে থেকে তিন হাজার পিস ইয়াবা বড়িসহ বায়েজিদকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ডিবির সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ডিবির সেই সময়ের পরিদর্শক মেহেদী হাসান ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর তদন্ত শেষে আদালতে আসামির নামে অভিযোগপত্র দায়ের করেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ঝালকাঠিতে মাদক মামলায় এক আসামির ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ১১:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩