ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা

admin
May 9, 2026 1:26 am
Link Copied!

অনলাইন ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলার নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী এ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প বিকেল পর্যন্ত চলে। ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং কুষ্ঠরোগ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
উই ক্যান চেঞ্জের চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা: খালিদ মাহমুদ শাকিল জানান, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন।