জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি
- আপডেট সময় : ০৭:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় বৈধভাবে স্থাপিত একটি স্থাপনা নিয়ে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের প্রচার ও আলোচনা শুরু হওয়ায় বিতর্ক এড়াতে স্বেচ্ছায় স্থাপনাটি সরিয়ে নিয়ে প্রশংসিত হয়েছেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান বাপ্পি।
জানা গেছে, স্থাপনাটি বৈধ হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের প্রচার-প্রচারণা শুরু হয়। এতে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হওয়ায় এবং দলের ভাবমূর্তি ও সুনাম সমুন্নত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে মিজানুর রহমান বাপ্পি নিজ উদ্যোগে পোর্ট রোডের ওই স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
মিজানুর রহমান বাপ্পির ঘনিষ্ঠজনরা জানান, স্থাপনাটি বৈধ হওয়া সত্ত্বেও কোনো ধরনের বিতর্কে জড়াতে চাননি তিনি। বিশেষ করে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ব্যক্তিগত একটি বিষয়কে কেন্দ্র করে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে স্থাপনাটি সরিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, বৈধতা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও জনমনে বিভ্রান্তি বা বিতর্ক তৈরি হলে তা এড়ানোই দায়িত্বশীলতার পরিচয়। সেই বিবেচনায় মিজানুর রহমান বাপ্পির এ সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবে দেখছেন।
মিজানুর রহমান বাপ্পি বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
















