ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাচার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে নবম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবার করা মামলায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ধর্ষকের নাম আলমগীর হোসেন (৫২)। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি এলাকার মৃত আ. রশিদ সিকদারের ছেলে এবং ভিকটিমের বাবার মামাতো ভাই। ধর্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।

তিনি বলেন, রোববার সকালে আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ঘরের সামনেই আলমগীরের ঘর। এ সুবাদে প্রায়ই আলমগীরের ঘরে যাতায়াত করতো মাদরাসাছাত্রী। গত ২২ মার্চ মাদরাসাছাত্রীর মা গোসল করতে যায়। এ সময় আলমগীর ছাত্রীর মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। কারো কাছে বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, কিন্তু শারীরিক পরিবর্তনের কারণে পরিবার বিষয়টি জানতে চাইলে ধর্ষণে কথা জানায় কিশোরী। বর্তমানে ওই ছাত্রী চারমাসের অন্তঃসত্ত্বা। এপর শনিবার (২০ মে) রাতে মাদরাসাছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করে। রোববার সকালে আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিদর্শক আরও জানান, আসামিকে আদালতে ও ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

চাচার ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী

আপডেট সময় : ০২:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩