ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এখনও সব পায়নি শিক্ষার্থীরা !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলার স্কুলগুলোতে এখনও পৌঁছায়নি প্রায় ৭ লাখ নতুন বই। শিক্ষা বিভাগ থেকে দ্রুতই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার কথা বলা হলেও তা আসেনি শিক্ষার্থীদের কাছে। সপ্তম,অষ্টম ও নবম শ্রেণির মোট ১১টি বই এখন পর্যন্ত পায়নি শিক্ষার্থীরা।

এদিকে সারা দেশের ন্যায় গত ১ জানুয়ারি বরিশালেও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এর পর থেকেই শুরু হয় নতুন কারিকুলামে পাঠদান পদ্ধতি। তবে মাধ্যমিক শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণির সব বই বিতরণ সম্পন্ন হলেও সপ্তম শ্রেণির দুটি, অষ্টম শ্রেণির তিনটি ও নবম শ্রেণির ছয়টি বই এখনো পায়নি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নতুন বছরে বই পেলেও এখনও দুই-একটি বই পাইনি। এতে নতুন শিক্ষা কারিকুলামের মূল্যায়নে আমরা পিছিয়ে পড়ব। শুরুতে এসব বই হাতে পেলে আমরা উপকৃত হতাম।

বরিশাল জেলার ৪৬৯ মাধ্যমিক বিদ্যালয়,২৩৮টি দাখিল মাদ্রাসাসহ বেশ কিছু মাদ্রাসায় এ বছর বইয়ের চাহিদা ৩৭ লাখ ৯০ হাজার কপি। কিন্তু বই মিলেছে ৩১ লাখ ৯ হাজার কপি। এত বড় সংখ্যার বই সংকটে বিড়ম্বনায় শিক্ষকরাও।

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান বলেন, শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত এসব বই পৌঁছে যাবে। সব বই না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা বার বার শিক্ষকদের কাছে জানতে চাইছে। এতে কিছুটা বিড়ম্বনা হচ্ছে।

বরিশাল জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসাইন বলেন, অল্প কিছু বই এখনও আসেনি সেগুলো দ্রুত এসে পড়বে। আশা করি আগামী সপ্তাহের মধ্যেই বই পৌঁছে যাবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

এখনও সব পায়নি শিক্ষার্থীরা !

আপডেট সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪