ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাউনিয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূ পুলিশ হেফাজতে ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে বিস্ফোরণ, আটক ৫ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা!

ইসলামী আন্দোলনকে কেউ ব্যবহার করতে পারবে না: রেজাউল করীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছে, তারা ইসলামী আন্দোলনকে ধোকা দিয়েছে বলে উল্লেখ করেছেন দলটির আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

চরমোনাই পির বলেন, ‘ইসলামী আন্দোলনকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। ইসলামী আন্দোলনকে ছোট মনে করলে হবে না। যখন ইসলামের বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তখন এর প্রতিবাদে ইসলামী আন্দোলন রাজপথে আওয়াজ তুললে অপরাধীদের কলিজা থর থর করে কেঁপে ওঠে।

তিনি আরও বলেন, ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বার বার আমাদের ধোকা দিয়েছে। আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ওরা ক্ষমতার মসনদে বসে আর ইসলামি দলের কথা মনে রাখেনি। আমরা চাই আমাদের আর কেউ ব্যবহার করে যাতে ইসলামকে ধ্বংস করতে না পারে। ইসলামী আন্দোলনকে কখনোই তারা ব্যবহার করতে পারেনি। ভবিষ্যতেও ব্যবহার করতে পারবে না।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলটির পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপতি আমির হোসেন মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুল হান্নান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন আরিয়ান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ইসলামী আন্দোলনকে কেউ ব্যবহার করতে পারবে না: রেজাউল করীম

আপডেট সময় : ১০:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫