ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি যুবদল নেতা জি এম মনিরের মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপির শোক কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে উঠতে হবে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সরোয়ার এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় বরিশালে ১০২ জন এতিম শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সফর ও বিনোদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশুদের পরিবারের জন্য চলতি বছরের তৃতীয় কোয়ার্টারের তিন মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় দেশের ৪০০ এতিম শিশুকে নিয়ে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের বরিশাল প্রতিনিধি মো. রহমাতুল্লাহ সিদ্দিকী ও আননুর খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার সাজিদ আল আহাদ এবং জুনিয়র অ্যাডমিন অফিসার শিবলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফরিদা সুলতানা। তিনি এতিম শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি শিশুদের কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের কথা জানান। পরে তিনি উপস্থিত এতিম শিশুদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে তাসনিম, হিয়া, তিথি, তাথই, বিপাশা, সুরাইয়া, ইয়াম ও সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অরফ্যান কেয়ার প্রোগ্রামের মাধ্যমে এতিম শিশুদের শিক্ষা, বিনোদন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের খাদ্যনিরাপত্তায় সহযোগিতা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬