ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা মামলায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যা অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাবাসে থাকতে হবে।

রোববার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি মামুন চৌধুরী জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন: ওই উপজেলার কুড়ালিয়া এলাকার নিহত সুশান্ত বৈরাগীর স্ত্রী সেবিকা মণ্ডল (২২) ও তার প্রেমিক ঝালকাঠি জেলার জগদীশপুর এলাকার মিঠুন হালদার (২৮)।

পিপি মামুন চৌধুরী বলেন, “রায় ঘোষণার সময় সেবিকা মণ্ডল আদালতে হাজির ছিলেন। তবে মিঠুন হালদার পলাতক আছেন।”

মামলার নথির বরাতে ওই আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৭ বছরের ৭ নভেম্বর রাতে সুশান্তকে বিষ মেশানো ভাত ও শাপলা ভাজা খেতে দেন তার স্ত্রী সেবিকা মণ্ডল।এর কিছুক্ষণের মধ্যে সুশান্তর বমি শুরু হয়। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ নভেম্বর রাত ৩টার দিকে সুশান্ত বৈরাগীর মৃত্যু হয়।

“এর পরদিন নিহতের ভাই সুনীল বৈরাগী উজিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।”

বেঞ্চ সহকারী আরও বলেন, “মামলায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সিআইডির পরিদর্শক আলী আকবর আদালতে অভিযোগপত্র দেন। ১৭ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।“

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

আপডেট সময় : ০১:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩