ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

‘স্বাধীনতার ৫৩ বছরেও জাতির কোন মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বরিশাল প্রেস ক্লাবে আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে হেযবুত তওহীদ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রেকাঠামোর ধারণা দেন। রিয়াদুল হাসান বলেন, “স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। এর কারণ হলো মানবরচিত জীবনব্যবস্থা। এই ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দলের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমরা ব্রিটিশ ঔপনিবেশিক আইন দ্বারা পরিচালিত হচ্ছি, যা ইসলামেরও হাজার বছর পুরোনো। অথচ অনেকে কোরআনের বিধানকে ১৪০০ বছরের পুরোনো বলে মনে করেন। ব্রিটিশ আইনের অন্ধ অনুকরণ দেশে মামলার জট বাড়াচ্ছে এবং সমাজে অন্যায়-অবিচারের মাত্রা বেড়েই চলেছে।”

রিয়াদুল বলেন, আধুনিক পদ্ধতিতে জন প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ার সাথে ইসলামের বিরোধ নাই। ইসলামেও মুসল্লিদের অসন্তুটি নিয়ে কেউ ইমামতি করতে পারে না, ইমাম অবশ্যই মুসল্লিদের সমর্থিত হতে হবে, তাকে নিঃস্বার্থভাবে আনুগত্য করতে হবে। নামাজের নকশাটাই মুসলমান সমাজের জন্য দৃষ্টান্ত। যেখানে ইমামের আনুগত্য করা, তার প্রতি সমর্পিত হওয়া, তাকে সমর্থন করার শিক্ষা দেয়া হয়। জোর-জবরদস্তি করে আনুগত্য আদায় করা ইসলামের নীতিবিরুদ্ধ।

তিনি আরো বলেন, চলমান গণতান্ত্রিক সিস্টেমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে নিজেরা আইন রচনা করেন। এই জায়গায় মানুষ হয়ে যায় বিধানদাতা। আমাদের তথ্য হচ্ছে, বিধানদাতা, ইলাহ একমাত্র আল্লাহ। এই বেসিক পার্থক্যটা খুব বাস্তবিক। কার হুকুমে জাতীয় জীবন চলবে, বিধান কোনটা চলবে? এটা বড় প্রশ্ন। কুরআনের উদ্ধৃতি টেনে তিনি বলেন, কুরআনে আল্লাহ বলছেন, তাঁকে পূর্ণাঙ্গরূপে বিশ্বাস করতে। আল্লাহকে আংশিক বিশ্বাস করা, আংশিক মান্য করা হচ্ছে শিরক।

সংগঠনটির বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উৎবাহ, আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ঢাকা বিভাগের সহ-সভাপতি আল আমিন সবুজ, নারী বিভাগের যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, বরিশাল মহানগর সভাপতি নুর মোহাম্মদ আরিফ প্রমুখ।

এছাড়াও সভায় সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

‘স্বাধীনতার ৫৩ বছরেও জাতির কোন মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি’

আপডেট সময় : ১০:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫