ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন বৃদ্ধ স্বামীর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন করে সহায়তা চেয়েছন এক বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ গিয়ে তার খোঁজ খবর নেন। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর নথুল্লাবাদ লুফর রহমান সড়কে তুষার ভিলায়।দীর্ঘদিনের প্যারালাইজড ওই বৃদ্ধ মো খলিলুর রহমান জানান, তিনি পূর্বে বিডিআর (বর্তমান নাম বর্ডার গার্ড) এ চাকরি করতেন। দীর্ঘদিন ধরে তিনি রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছেন। এই অবস্থায় তার স্ত্রী তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তার দুর্ব্যবহারের কারণে তার সন্তানেরাও বাসায় তাকতে পারে না।

তার সঙ্গে তার আপন ভাইয়েরা বাড়িতে এসে দেখা পর্যন্ত করতে পারেন না। তার মোবাইল ফোনও নিয়ে নিয়েছেন তার স্ত্রী। সেই ফোনে কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে দেন না। এই অবস্থায় ৩ দিন আগে তার স্ত্রী তাকে ঘরে তালাবদ্ধ করে চলে যায়। তিনি এই নির্যাতনের হাত থেকে রেহাই পেতে পুলিশের সহযোগিতা চেয়েছেন।

তার স্বজনরা জানান, তার এখন বৃদ্ধ বয়স। এই বয়সে তিনি যেখানে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেখানেই যেন তাকে থাকতে দেয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী হোসনেয়ারা বেগম। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা জানান, তারা খবর পেয়ে এসে ওই বৃদ্ধের সঙ্গে অন্যান্য আত্মীয়স্বজনকে দেখতে পেয়েছেন। এখন তারা যদি কোনো লিখিত অভিযোগ করে তাহলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন বৃদ্ধ স্বামীর!

আপডেট সময় : ১১:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩