ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

ভোলায় মধ্য রাতে ককটেল বিস্ফোরণ !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মধ্য রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে ভোলার বোরহানউদ্দিন পৌর ৪ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন সড়কের শহীদ খানের বাড়ির সড়কে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান মুন্না জানান, মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিটিং শেষে বাড়ি ফেরার সময় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করেন। এতে তাদের কেউ আহত হয়নি। এ ঘটনা ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

অন্যদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান জানান, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে আমি জানি না। তবে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন ছুটে আসে। কিন্তু এঘটনার সঙ্গে আমাদের কোনো নেতাকর্মী জড়িত না।

বোহরানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুটি তাজা ককটেল উদ্ধার করেছি। এ ঘটনায় বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি একটি মামলা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ভোলায় মধ্য রাতে ককটেল বিস্ফোরণ !

আপডেট সময় : ০১:৫২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩