ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিসিসি নির্বাচন, মেয়র পদে ১০ জনসহ ১৯৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ১৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেয়র পদে ১০জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৬ জন এবং সংরক্ষিত পদে ৪২ জন প্রার্থী।

মঙ্গলবার (১৬ মে) মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিনের নির্ধারিত সময় শেষে এসব তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত চারজন এবং ৬ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন। এছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দেন।

মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম, জাতীয় পার্টি মনোনীত ইকবাল হোসেন তাপস এবং জাকের পার্টি মনোনীত মিজানুর রহমান বাচ্চু। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার, লুৎফুল কবির, কামরুল আহসান রুপন, মোঃ আসাদুজ্জামান, সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের এবং মোঃ নেছার উদ্দীন।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কামরুল আহসান রুপন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে। এছাড়া সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ভাই।

তফসিল অনুসারে, আজ ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন ছিল। আগামী ১৮ মে যাচাই-বাছাই হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে। ভোটগ্রহণ হবে ১২ জুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন, মেয়র পদে ১০ জনসহ ১৯৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট সময় : ১২:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩