ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিসিসি নির্বাচন, অর্ধেকের বেশি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮টি কেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

পুলিশের সূত্র জানায়, এবারের বরিশাল সিটি নির্বাচনে মোট ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ২৭টি ঝুঁকিপূর্ণ। সে সঙ্গে ১১টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের সহকারী রির্টানিং অফিসার মনিরুল ইসলাম বলেন, ‘সাধারণ কেন্দ্রগুলোতে ২০ থেকে ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। তবে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত চার থেকে পাঁচজন সদস্য বেশি থাকবেন। পাশাপাশি সকল কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়োজিত থাকবেন।

সামনে আমাদের সভা রয়েছে। সভায় নেয়া সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে, ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রগুলোতে ঠিক কতজন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এ সময় স্থান ও পরিবেশ বিবেচনায় ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রগুলো বিন্যাস করা হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিসিসি নির্বাচন, অর্ধেকের বেশি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

আপডেট সময় : ০২:২৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩