ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

বিজ্ঞানের নামে বিজ্ঞান অসমর্থিত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে- চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে।

ইসলামী শিক্ষাকে সিলেবাস থেকে বিতাড়ন করা হয়েছে এবং সার্বিক পর্যালোচনায় এমন বহু বিষয় আছে যা এদেশের মানুষের বোধ-বিশ্বাস, সামাজিক রীতির সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, বিজ্ঞানের নামে বিজ্ঞান অসমর্থিত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। দেশের সচেতন শিক্ষার্থীদের সাথে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রজন্মকে নাস্তিক বানানোর নীল নকশা ও চক্রান্ত রুখে দিবে।

শুক্রবার সকালে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক ফাল্গুনের মাহফিলের ৩য় দিন সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারাদেশে আদর্শিক ছাত্র রাজনীতি চর্চা করছে। শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে ছাত্র আন্দোলনের কার্যক্রম প্রশংসনীয়।

দেশময় পরিশুদ্ধ নেতৃত্ব গড়তে শিক্ষার্থীদের ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত হয়ে আদর্শিক জীবন গঠনের আহ্বান জানান তিনি। ছাত্র গণজমায়েতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা নেছার উদ্দিন, জি এম রুহুল আমীন, মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ, নুরুল করীম আকরাম, মাওলানা নুরুল ইসলাম আল-আমিন প্রমূখ।

ছাত্র গণজমায়েতে বক্তারা বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, বইয়ের বিভিন্ন গল্পের উদাহরণে যেসব চরিত্র ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশের নামে দেশীয় ছাপ নেই বরং সুকৌশলে পাশ্চাত্য এবং ব্রাহ্মণ্যবাদী বিভিন্ন নাম ও প্রতীক ব্যবহার করে সাংস্কৃতিক অগ্রাসন চালানো হয়েছে । ভুলে ভরা পাঠ্যবই রচনার সাথে জড়িতদের ভিন্ন কোন রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিনা তা খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরো বলেন, এই বই সংশোধন না বরং বাতিল করতে হবে এবং সত্যনিষ্ঠ শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে নতুন করে বই রচনা করতে হবে। ছাত্র গণজমায়েতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নূরুল বশর আজিজী, সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর প্রমুখ। আজ দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয় চরমোনাই ময়দানে।

গতকাল দুপুরে নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইর ইমামতিতে এ জামাত অনুষ্ঠিত হয়। আজ  শনিবার সকাল সাড়ে ৮ টায় হযরত পীর সাহেব চরমোনাই’র আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিজ্ঞানের নামে বিজ্ঞান অসমর্থিত বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে- চরমোনাই পীর

আপডেট সময় : ০১:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩