ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাউফলে দুই শিক্ষার্থীকে হত্যা, প্রধান আসামীসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্তা পরিবেশক, বাউফল
পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী মারুফ (১৫) ও নাফিস (১৫) হত্যা মামলার প্রধান আসামীসহ মোট ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাউফল থানা পুলিশের সহায়তায়  ২৪ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

বাউফল থানা সূত্রে জানা গেছে, জোড়া হত্যা মামলার প্রধান আসামী রায়হান কাজিকে (১৪) মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাতে নরসিংদী জেলার রায়পুর থেকে র‌্যাবের সহায়তায় বাউফল থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। এরপর হাসিবুল হাসান হৃদয়কে (১৪) ঢাকার পল্লবী থেকে এবং মশিউর রহমান নাইমকে (১৪) ঢাকার দারুসসালাম থেকে গ্রেপ্তার করা হয়। অপর আসামী নাইম হোসেন নিজেই কোর্টে আত্মসমর্পণ করেন।

উল্লেখ, গত ২২ মার্চ পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মারুফ ও নাফিসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নবম শ্রেণির শিক্ষার্থী রায়হানের সাথে দশম শ্রেণির শিক্ষার্থী মারুফের পায়ের সাথে পা লাগার ঘটনাকে কেন্দ্র করে তর্ক হয়। এর জের ধরে ২২ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে বিদ্যালয়ের অদূরে মারুফ, নাফিস ও সিয়ামকে ছুরিকাঘাত করে রায়হানসহ ৬ কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের মধ্যে মারুফ ও নাফিসের অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করা হয় এবং ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় তারা মারা যান।

এঘটনায় নিহত নাফিসের মা নার্গিস বেগম বাদি হয়ে ৬ জনকে নামীয় ও ৪ জনকে অজ্ঞাত আসামী করে গত ২৪ মার্চ বাউফল থানায় মামলা করেন। ওই দিনই ২ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ওই মামলার মোট ৬আসামির সকলকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যপারে বাউফল থানার তদন্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, পুলিশ এনিয়ে মোট ৬জন আসামীর সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। মামলাটি তদান্তাধিন রয়েছে। খুব তারাতারি তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বাউফলে দুই শিক্ষার্থীকে হত্যা, প্রধান আসামীসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০১:০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩