সংবাদ শিরোনাম ::
বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যোগ, কম্বল পেলো শীতার্তরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলা প্রশাসনের সৌজন্যে বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেল ৪ টায় পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’ এর হাসপাতাল রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সাল, সহ-সভাপতি মাসুম সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন বায়েজিদ, সহ তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ নাঈম, কার্যনির্বাহী সদস্য সুব্রত বিশ্বাস,আলোকিত পারভেজ প্রমুখ।



















