ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ.কে স্কুলে সিরাতুন্নবী (সা.) পালিত বিএনপি কর্মী ও স্বজনদের অসুস্থতায় খোঁজ নিতে হাসপাতালে শয্যাপাশে জিয়াউদ্দিন সিকদার সুবিধা নয়, গ্রেপ্তারের পর গুরুত্বর অসুস্থ্য আ’লীগ নেতাকে বিশেষ নজরদারীতে রেখে অপ-প্রচারের শিকার পুলিশ সদস্যরা! আদালতের আদেশ অমান্যের অভিযোগ/ বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ! বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার স্মরণকালের অন্যতম বড় সাফল্য/ নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী- প্রশংসিত প্রধান শিক্ষক! দায়িত্বে কঠোরতায় অপ-প্রচারের শিকার এসআই বশির! চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিবানা শাহারিন নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের পেছনে মোল্লা ছাত্রী নিবাসের (রোকেয়া হল নামে পরিচিত) ওই কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিবনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠী সূত্রে জানা যায়, ১৬ জুলাই রিবানার পরীক্ষা ছিল। সেদিন পরিবারের ও তার এক সহপাঠীর সঙ্গে তার শেষ কথা হয়। তিনদিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় ওই শিক্ষার্থীর মা, চাচা ছাত্রী নিবাসে খোঁজ নিতে এসে দরজা আটকানো দেখে। পরে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি। জানতে পেরেছি, সে তার কক্ষে একা থাকতো। তাই আশেপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করতে পারেনি।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্বার

আপডেট সময় : ০৬:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩