ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ জিয়াউদ্দিন সিকদারকে বিসিসি’র সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটিকে জিয়াউদ্দিন সিকদারের অভিনন্দন উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন ছাত্রদল আহ্বায়ক তাসনিম জিয়াউদ্দিন সিকদারকে বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ছাত্রদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা বরিশালে অপরাধ দমনে কোতয়ালী পুলিশের জোরালো তৎপরতা, ৪০ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক-প্রশংসিত ওসির মনিরুল!

বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক
বরিশাল বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক জুলফিকার আলীকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে উথাপিত অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা । তাঁদের দাবি, ব্যক্তিগত ও অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ম্যানেজারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ব্যবস্থাপক জুলফিকার আলী কোনো নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেননি। ডিপোর অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাঁর যে আলোচনা হয়, তা মূলত দাপ্তরিক কার্যক্রম, প্রতিষ্ঠানের উন্নয়ন, পরিবহন ব্যবস্থাপনা ও কর্মপরিকল্পনা নিয়ে। একটি সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট স্টাফদের সঙ্গে কাজের প্রয়োজনে আলোচনা ও বৈঠক করা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। অথচ এসব দাপ্তরিক আলোচনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোপন বৈঠক হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা আরও জানান, জুলফিকার আলী ব্যবস্থাপক হিসেবে যোগদানের পর থেকে ডিপোর সার্বিক উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং দাপ্তরিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর এসব উদ্যোগে ডিপোর স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা এসেছে এবং যাত্রীসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছেন তিনি। একই সঙ্গে অতীতে ডিপোতে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাঁর প্রতি একটি মহলের অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি তাঁদের।

তাঁরা আরও জানান, একটি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা, সেবার মান উন্নয়ন এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থাপককে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা করতে হয়। সেখানে কারও রাজনৈতিক পরিচয়কে সামনে এনে দাপ্তরিক আলোচনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের রূপ দেওয়ার চেষ্টা অনাকাঙ্ক্ষিত।
কর্মকর্তা-কর্মচারীদের মতে, সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়মনীতি ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখাই একজন ব্যবস্থাপকের প্রধান দায়িত্ব। ব্যক্তিগত স্বার্থে কোনো কর্মকর্তা-কর্মচারীকে বিতর্কিত করা কিংবা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

তাঁদের অভিযোগ, ডিপোর ব্যবস্থাপক হিসেবে জুলফিকার আলী দায়িত্ব পালনের ক্ষেত্রে অনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ না দেওয়ায় একটি মহল তাঁর ওপর ক্ষুব্ধ। সেই ক্ষোভ থেকেই তাঁকে বিতর্কিত করতে বিভিন্ন অভিযোগ সামনে আনা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা উচিত নয় বলে মনে করেন তাঁরা।

ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ব্যক্তিগত স্বার্থ ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার পরিবর্তে প্রতিষ্ঠানের উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রম গতিশীল রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হোক। কিন্তু প্রমাণ ছাড়াই একজন কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ হওয়া উচিত।

সংশ্লিষ্টদের মতে, বিআরটিসির মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সুনাম ও কার্যক্রম অক্ষুণ্ন রাখতে অভ্যন্তরীণ বিষয়গুলো নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার থেকে প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সুরক্ষায় কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১২:১৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬