ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে সাবেক মেয়রের বাসায় অগ্নিকাণ্ডে নিহত কাউন্সিলর লিটু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে সাবেক মেয়রের বাসায় অগ্নিকাণ্ডে মৃতের পরিচয় মিলেছে। তিনি হলেন ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের সা‌বেক প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়া‌র্ডের পাঁচবার নির্বা‌চিত কাউ‌ন্সিলর, মহানগর আওয়ামী লী‌গের সহসভাপ‌তি গাজী নইমুল হোসেন লিটু।

গত সোমবার রাত আটটার দিকে বরিশাল নগরের কালিবাড়ী রোডের সেরনিয়াবাত ভবন থেকে অগ্নিদগ্ধ তিন মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। কাউন্সিলর লিটু (৫৫) নগরের নতুন বাজার এলাকার বাসিন্দা ও ভাষা সৈনিক মরহুম অধ্যক্ষ হোসেন আলীর ছেলে।

নগরের নতুন বাজার পাবলিক স্কুলের সাবেক সহকারী শিক্ষক লিটু ১৯ নম্বর ওয়ার্ড থেকে টানা পাঁচ বারের কাউন্সিলর।

সরকার পতনের পর বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে বেলা তিনটার দিকে আগুন দেয় বিক্ষুব্ধরা। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এলেও বিক্ষুব্ধদের বাধায় ফিরে যায়। রাতে ওই বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করে মর্গে জমা দেয়। এর মধ্যে ওই রাতে নগরের নাজির মহল্লা এলাকার বাসিন্দা কাঞ্চন ফরাজীর ছেলে নুর ইসলাম নুরু (৪৫) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা গ্রামের বাসিন্দা মজিবর রহমান জোমাদ্দারের ছেলে মঈন জোমাদ্দার (৪৫)। তবে একটি লাশের পরিচয় কেউ শনাক্ত করেনি।

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, ‘একটি লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় সোমবার রাত থেকে মর্গের হিমাগারের ছিল। লাশের পরিচয় শনাক্তসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য কাগজপত্র পুলিশের কাছে হস্তান্তর হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কাউন্সিলর লিটুর পরিবার লাশ শনাক্ত করেছে। পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে সাবেক মেয়রের বাসায় অগ্নিকাণ্ডে নিহত কাউন্সিলর লিটু

আপডেট সময় : ০৯:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪