ঢাকাMonday , 22 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

admin
January 22, 2024 7:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী (অনুর্ধ্ব-১৬)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. রিয়াদুল ইসলাম।

এছাড়া জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাসব্যাপী অ্যাথলেটিক্সসহ ১৭টি গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।