ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন

বরিশালে মরা সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বানারীপাড়ায় মুরশিদা বেগম (৩০) নামে এক গৃহবধূকে সাপে দংশন করেছে। এ ঘটনায় দংশনকারী ওই সাপকে মেরে রোগীর সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে এ ঘটনা ঘটে।

দংশনের শিকার মুরশিদা ওই এলাকার চা দোকানি সাইফুল ইসলামের স্ত্রী।

কী সাপে তাকে দংশন করেছে এবং বিষাক্ত কি না, সেটা জানতেই মূলত মেরে ফেলা সাপটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান রোগীর স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ মুরশিদা বাড়ির পুকুর ঘাটে গৃহস্থালির কাজ করছিলেন । এ সময় পুকুরের পানিতে ভাসমান একটি সাপ তার ডান পায়ের গোড়ালিতে দংশন করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

পরে ওই সাপ নিয়ে মুরশিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোমান ইবনে আহাদ জানান, জলডঙ্গা নামের সাপটি বিষাক্ত না হওয়ায় সাপে কাটা ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত বিষাক্ত সাপের অ্যান্টিভেনম ভ্যাক্সিন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে মরা সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ

আপডেট সময় : ১০:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪