ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে বিএনপির ২৮ নেতাকর্মীসহ ৮ শতাধিকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ৮ শতাধিক জনকে আসামি করা হয়।

বুধবার (২৪ জুলাই) মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিব বাদী হয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, বরিশাল বিএনপির শীর্ষ নেতাদের সবাইকে মামলায় আসামি করা হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মহানগর বিএনপি গত শুক্রবার বিকেলে নগরীর সিএন্ডবি রোডে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিএডিসি কার্যালয়ে সামনে পৌছলে সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মোটরসাইকেল বহর এসে হামলা চালায়।

এসময় বিএনপি পাল্টা প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সাদিক আবদুল্লাহকে ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে বিএনপির ২৮ নেতাকর্মীসহ ৮ শতাধিকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪