ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে নূরানী তালিমুল কুরআন বোর্ডের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৯৭.৪৪ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরিশাল নগরীর রুপাতলীস্থ বসুন্ধরা হাউজিং এ নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের অধীনে বরিশাল বিভাগজুড়ে এবারের পরীক্ষায় মোট ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে এ প্লাস অর্জন করেছে ৩ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। সবমিলিয়ে পাশের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন নগরীর বাজার রোডস্থ জামিয়া আরাবিয়াহ খাজা মঈনুদ্দিন চিশতী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর দারুল ইফতাহ মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি নুরুল্লাহ, বাজার রোড মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমিন, নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের পরিচালক মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী, সহকারী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. রফিউদ্দিন নজরুল, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলার জিম্মাদার ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু তাহেরসহ বিভাগের বিভিন্ন জেলার জিম্মাদারগণ।

বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং নূরানী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দুপুর ১২টায় ফলাফল ঘোষণার পরপরই বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল উন্মুক্ত করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে নূরানী তালিমুল কুরআন বোর্ডের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৯৭.৪৪ শতাংশ

আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫