ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

বরিশালে নানা আয়োজনে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নানা আয়োজনে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর পিঠা উসবের মধ্য দিয়ে বসন্তবরণ উৎসব পালন করেছে বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে বসন্তবরণ উৎসব এবং মেলার আয়োজন করেছে উদীচী এবং বরিশাল নাটক নামে দুটি সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও দিনভর নানা আয়োজনে বরিশালে বসন্তবরণ উৎসব পালন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বাংলা পঞ্জিকার হিসেবে মঙ্গলবার ছিলো ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। শিমুল ফোটা, পলাশ ফোটার দিনে আগুনলাগা ফাগুনের আবিরে মাখা বাসন্তি ভালোবাসা দিবস আজ। দিবসটি পালনে তারুণ্যের ঢল নেমেছে বরিশালে। এমন ভালোবাসার দিনে শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত করেছেন পরস্পরকে। ভালোবাসাও বিনিময় করেছেন পরস্পরে।

আগুনলাগা ফাগুনের সাথে ভলোবাসার লালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে বাসন্তি অনুষ্ঠান। হলুদ কমলার বাসন্তী আবিরের সঙ্গে ভালোবাসার লাল গোলাপে ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অলিগলিতে। করোনা মহামারি কাটিয়ে এ বছর বাসন্তি ভালোবাসায় জীবনকে রঙে রঙিন করে তুলতে বরিশাল সরকারি মহিলা কলেজের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে বসন্তবরণ উৎসব। নাচ, গান ও কবিতা আবৃত্তির পাশাপাশি বাহারি পিঠা উৎসবে মেতে ওঠেন তরুণীরা।

বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান বলেন, ফেব্রুয়ারি মাস পবিত্র এবং বসন্ত হলো কল্যাণের মাস। পবিত্র এবং কল্যাণ দুই মিলে শিক্ষার্থীরা এমন শিক্ষা জীবন লাভ করবে যা দিয়ে তারা সারা জীবনে কল্যাণ ও সৌন্দর্য লাভ করবে।

এদিকে বিকেলে নগরীর জগদিস সারস্বত স্কুল এন্ড কলেজমাঠে বিকেলে বসন্তবরণ এবং পিঠা উৎসবের আয়োজন করে বরিশাল নাটক ও উচীদী নামে দুটি সাংস্কৃতিক সংগঠন। বসন্তবরণ শান্তিপূর্ণ করতে নগরীর সর্বত্র কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে নানা আয়োজনে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত

আপডেট সময় : ০১:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩