ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে জুয়ার আসরে পুলিশের হানা, পালাতে গিয়ে একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় তাস খেলার আসরে পুলিশের হানায় পালাতে গিয়ে রফিক হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামে মৃত রফিকের শ্বশুরবাড়ি। তিনি ওই গ্রামে থেকে কৃষিকাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস তালুকদার  বলেন, বৃষ্টির কারণে এলাকায় কাজ কম। এলাকার কয়েকজন ভাল্লকশী ব্রিজের ওপর তাস খেলছিল।

সকালে ওই এলাকা অতিক্রমকালে গৌরনদী মডেল থানা পুলিশ তাদের তাস খেলতে নিষেধ করে যায়। তখন তারা ব্রিজ থেকে নেমে পাশে রাস্তার ওপরে বসে তাস খেলছিলেন। গৌরনদী মডেল থানা পুলিশ ফেরার পথে পুনরায় তাদের তাস খেলতে দেখে টহল গাড়ি থামায়। এ সময় তারা দৌড় দেয়। পুলিশ তাদের ধাওয়া দেয়। তখন অসুস্থ হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে রফিকের মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান বলেন, পুলিশ এসেছে। তারা যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করা হবে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আর যে জায়গার ঘটনা সেখান থেকে আরও বেশ কিছু দূর পর্যন্ত আমাদের থানা এলাকার সীমানা। যেখানে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত টহল দেন। খাঞ্জাপুরের ওই সড়কের মাঝখানের কিছু জায়গা আগৈলঝাড়া থানার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে জুয়ার আসরে পুলিশের হানা, পালাতে গিয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ১২:২১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩