ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের শ্রদ্ধা দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে অপরাধীদের কোন ছাড় নয়- বিএমপি’র কাউনিয়া থানার ওসি জহিরুল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ভোলায় যুব দিবসে SRHR, জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সচেতনতামূলক আলোচনা সভা শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত

বরিশালে গাঁজা ও বিয়ারসহ আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট স্টেশনে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পৃথক অভিযানে মাদকদ্রব্যের বিশাল দুটি চালান উদ্ধার করা হয়েছে।
এসময় ৪০ কেজি গাঁজা ও ৮৫০ পিচ বেলজিয়ামের বিয়ার উদ্ধার করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারী দিবাগত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এস আই ইশতিয়াক হোসেন ইশতি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে বরিশালের বাবুগঞ্জ নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ১টি ট্রাক ও ৮৫০ বোতল বিয়ারসহ ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। এসময় গাঁজাসহ ২ জন ও বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বরিশাল কাউনিয়া থানা এলাকার কাউনিয়া প্রথম গল্লির মৃত ফারুখ গাজীর ছেলে সাইফুল গাজী(৩০), মতাশার এলাকার খলিল মোল্লার ছেলে রহমান মোল্লা(২২) ও বিয়ারসহ গ্রেফতার হয় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপারা এলাকার আব্দুল হাই এর ছেলে আরিফুল ইসলাম (৩৯)।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, চালান দুটি সড়ক পথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আনা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে গাঁজা ও বিয়ারসহ আটক ৩

আপডেট সময় : ০১:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩