ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বোরো ধানের জমিতে নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে কবির হাওলাদার (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন। নিহত কবির হাওলাদার ওই গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।

এসআই কামাল হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে কৃষক কবির হাওলাদার তার বাড়ির পূর্ব পাশে নিজের রোপণ করা বোরো ধানের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাততে যান। দীর্ঘ সময়েও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী ও স্বজনরা খোঁজাখুজি শুরু করেন।

পরে রাত নয়টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে কবির হাওলাদারকে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩