ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালের শারীরিক প্রতিবন্ধী ভক্তের স্বপ্ন পূরণ করলেন তামিম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীন ফকিরের জীবনের স্বপ্ন ছিল প্রিয় খেলোয়াড় তামিম ইকবালের সঙ্গে সাক্ষাত করার ও কথা বলার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো। তামিমের সাক্ষাৎ পেলেন বরিশালের জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে শাহীন ফকির!

শুক্রবার সন্ধ্যায় তামিমের আমন্ত্রণে গ্র্যান্ড সিলেট হোটেলে আসেন ১৮ ইঞ্চি উচ্চতার ত্রিশোর্ধ্ব যুবক শাহীন। সেখানে তামিম তাকে স্বাগত জানান এবং কিছুক্ষণ তারা কথা বলেন। শুধু তামিমই নয়; মুশফিকুর রহিমের সঙ্গেও দেখা হয়ে গেল তার।

শাহীন ফকির বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার স্বাবলম্বী যুবক। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামের ফুলতলা বাজারে নিজের দোকান চালান তিনি।

পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীনের প্রিয় খেলোয়াড় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম। শাহীনের স্বপ্ন ছিল—একদিন তামিমের সঙ্গে দেখা করবেন, মন খুলে কথা বলবেন—এটা ছিল তার অন্যতম স্বপ্ন।

সাক্ষাতে তামিম নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দিয়েছেন শাহীনকে। তামিমকে জড়িয়ে ধরে শাহীন বলেন, আমি বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে পছন্দ করি। কিন্তু আপনি আমার সবচেয়ে প্রিয়। এরপর সাকিব আল হাসান।

পরে শাহীনের সঙ্গে আলাপচারিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তামিম ক্যাপশনে লিখেছেন, ‘যত্নে থাকুন, আপনার যা আছে, তা-ই নিয়ে খুশি থাকুন। সর্বদা বলুন আলহামদুলিল্লাহ। আজ বরিশাল থেকে আসা এই ব্যক্তির সঙ্গে দেখা করে খুব ভালো লাগল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালের শারীরিক প্রতিবন্ধী ভক্তের স্বপ্ন পূরণ করলেন তামিম!

আপডেট সময় : ০২:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩