ঢাকাMonday , 27 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার কৃতিত্ব অর্জন

admin
November 27, 2023 10:23 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
আলিম পরীক্ষায় এবারও ভালো ফলাফল অর্জন করেছে বরিশালের বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসা।

এ মাদসারা থেকে এ বছর আলিম পরীক্ষায় ৬ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছেন। এছাড়া ৩৭ জন পেয়েছেন এ গ্রেড। মাদ্রাসাটি থেকে এবারে অংশ নিয়েছিলেন ৮৩জন শিক্ষার্থী।

জিপিএ- ৫ সহ কৃতিত্বের সাথে ফলাফল অর্জনে শিক্ষার্থী সহ অভিভাবকরা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন।

একাধিক অভিভাবক জানান, মাদ্রাসাটি থেকে প্রতি বছরই শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করছে। শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই পাঠদান সহ সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক সব কর্মকান্ডে সুনাম কুড়িয়ে আসছে। যার ব্যতিক্রম হয়নি এবারেও।

যথাযথ পাঠদানের সুফল পেয়েছে শিক্ষার্থীরা। শিক্ষকদের পাঠদানে অক্লান্ত প্রচেষ্টার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের কৃতিত্বের সাথে ফলাফল অর্জনের মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটির দায়িত্বরত অধ্যক্ষ সহ সব শিক্ষকদের দুরদর্শীতায় এমন ফলাফল অর্জিত হয়েছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে। আর এমন ধারবাহিকতা অব্যাহত থাকুক বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ফলাফল অর্জিত উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার সার্বিক শিক্ষা ব্যবস্থা অধিকতর উন্নত। আমাদের পাঠদানে শিক্ষকরা সর্বাত্নক প্রচেস্টা চালিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ আবু বকর ছিদ্দিক শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে তাদের শুভেচ্ছা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।