ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, বাড়ছে অপপ্রচারও! বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসি’র ২৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে: জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

ফেরি ডুবি, ৬ দিন পর ভেসে উঠল সহকারী মাস্টারের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হুমায়ুন কবীর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া হাড়িভাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।

ওয়্যার হাউস ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ডুবে যাওয়া রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের ছোট ভাই রফিকুল ইসলাম তার ভাইয়ের মরদেহটি শনাক্ত করেছেন। এখন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলমান আছে।

এর আগে, ১৭ জানুয়ারি সকাল সোয়া ৮টায় কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ফেরি ডুবি, ৬ দিন পর ভেসে উঠল সহকারী মাস্টারের মরদেহ

আপডেট সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪