ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আলোকসজ্জা করতে গিয়ে বরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বিয়েবাড়িতে আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বপন দে (৩২) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন উপজেলার বার্থী গ্রামের মৃত দীপক দের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাতে স্বপনের সঙ্গে একই উপজেলার বিল্বগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের (২৫) সামাজিকভাবে বিয়ের দিন ধার্য ছিল। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান শুক্রবার বিকালে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাসযোগে ৮০ বরযাত্রী যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

নিহতের ছোটভাই শয়ন দে বলেন, ৬টার দিকে আমাদের বাড়িতে আলোকসজ্জার দুটি মরিচবাতিতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সেটি ঠিক করার সময় বিদ্যুৎস্পর্শে তার ভাই সেনাসদস্য বর স্বপন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, নিহত স্বপন দে নামে এক সেনাসদস্যের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বিয়ের আলোকসজ্জা করতে গিয়ে বরের মৃত্যু

আপডেট সময় : ১২:২৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩