ঢাকাMonday , 25 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নিউনেস ল্যাবরেটরি স্কুলে ৫ম বর্ষপূর্তি-ফলাফল প্রদান-পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

admin
December 25, 2023 10:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশালে শিক্ষাসেবায় সফল অভিযাত্রার নিউনেস ল্যাবরেটরি স্কুলের ৫ম বর্ষপূর্তি, বার্ষিক চুড়ান্ত মূল্যায়ন- ২০২৩ ও বিজয় দিবস উপলক্ষ্যে ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ ডিসেম্বর নগরীর লবস্টার কনভেনশন হলে এ কর্মসূচী বাস্তবায়িত হয়।

স্কুলটির চেয়ারম্যান ড. মুহিব্বুল্লাহ শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরিশাল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এ. কে. এম আল মামুন ও স্কুলের পরিচালক মাসুম বিল্লাহ প্রমুখ।

অতিথীরা শিক্ষার আলো সমাজে ছড়াতে ভুমিকা রাখার স্কুলটির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

স্কুলের প্রিন্সিপাল মুহাম্মাদ আতিকুল্লাহর পরিচালনায় ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবিদ ফিরোজ খান, লামিয়া ও শাররিমা হাসান মীম।