ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নতুন বছরের প্রথম প্রহরেই শিক্ষাজীবনে নতুন আশার আলো নিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। এতে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এ চলমান স্বনামধন্য নিউনেস ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ। সরকার ঘোষিত জাতীয় পাঠ্যপুস্তক উৎসবের অংশ হিসেবে নির্ধারিত সময়েই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।

নতুন বই হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে ক্ষুদে শিক্ষার্থীরা। রঙিন প্রচ্ছদের বই উল্টে-পাল্টে দেখার মধ্যেই তাদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। অনেক শিক্ষার্থী নতুন বছরে আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার অঙ্গীকারও প্রকাশ করে।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষকরা বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ায় তাদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়বে। এটি শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তারা আরও বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এসব বইয়ের মাধ্যমে দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে-এমন প্রত্যাশাই তাদের।

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার এই উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬