ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালের জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। শুক্রবার বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় এ কথা জানান তিনি।

সভায় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবাই কাজ করছে। তারপরও কিছু ঘটনা ঘটানো হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে। আশাকরি সেগুলোও পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

জেলা প্রশাসক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা সেখান থেকে দিক নির্দেশনা পাবো। সেই আলোকে ব্যবস্থা নেয়ার পর অচিরেই সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। জনজীবন এখন অনেকটাই স্বাভাবিক, আর তখন পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দর পাশাপাশি সেনাবাহিনী ও আনসারের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলো। সভায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলের বক্তারা, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশে থেকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন। এ সময় তারা দুর্বৃত্তদের প্রতিহত করে আইনের হাতে তুলে দেয়ার কথাও জানান।

সভায় উপস্থিতির উদ্দেশ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে কমান্ডিং অফিসার আল আমিন বলেন, আপনারা দল-মত নির্বিশেষে মিলিত হয়ে প্রতিটি মহল্লায় কমিটি গঠন করে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করলে আমাদের কাজ আরও অনেক সহজ হবে।

এছাড়া সভায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে এবং দেশের সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালের জেলা প্রশাসক

আপডেট সময় : ০৯:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪