ঢাকাSaturday , 9 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তাসরিফুল হিকমাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার শিক্ষা সফর সম্পন্ন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

admin
March 9, 2024 8:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশালের তাসরিফুল হিকমাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগীতা , পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সদর উপজেলার তালতলী চরআইচা সুরভী পল্লী এলাকায় এক মনোমুগ্ধকর স্থানে শিক্ষা সফরে গিয়ে দিনব্যাপি এ কর্মসুচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথমার্ধে সকাল ১০ টায় ক্রিকেট টুর্ণামেন্ট ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয় মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা।

এরপর দ্বীতিয়ার্ধে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্থিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মোঃ আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স খান ব্রিকসের প্রোপাইটর মোকলেচ উর রহমান।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং ডিরেক্টর এসএম তারিকুল ইসলাম চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জাহানারা বেগম।

এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।