ঢাকাTuesday , 27 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তালগাছিয়া মাদরাসায় ১৬ জন হাফেজকে সন্মাননা

admin
February 27, 2024 10:26 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদরাসা ইমদাদিয়া খানকাহ্ আশরাফিয়া তালগাছিয়া মাদরাসায় একদিন ব্যাপি দস্তারবন্দি মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ বাদ আছর মাদ্রাসা ময়দানে মাদ্রাসার সদরুল মুহতাতিম ও প্রধান মুরব্বী মাওলানা সিদ্দিকুরের সভাপতিত্বে ১৬ জন হাফেজ ছাত্রদের সন্মাননা ও পাগড়ি প্রদান উপলক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন বরিশালের মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ ওবাইদুর রহমান মাহবুব, ঢাকার মাদানি নগরের পীর সাহেব মুফতী ওমর ফারুক সন্দিপী, বাকেরগঞ্জের জামিয়া আরাবিয়া বাইতুল ফালাহ’র মুহতামিম মাওঃ মুফতী আবু সুফিয়ান প্রমুখ। এসময় হাফেজ ছাত্রদের পাগড়ি ও সন্মানতা তুলে দেন অতিথীরা।

মাহফিলের আরজগুজার করেন তালগাছিয়া মাদরাসার মুহতামিম (ভারপ্রাপ্ত) মুফতী নূরুল্লাহ্ আশরাফী পীর সাহেব (তালগাছিয়া) । এছাড়াও উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।