ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. মো: মহাসীন মন্টু বিএমপির কাউনিয়া থানায় অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি জহিরুল ইসলাম এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বরিশাল জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এ.কে. ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে কলেজছাত্রী মুক্তা হত্যাকাণ্ড, ঘাতকের ফাঁসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: ঝালকাঠিতে এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত সোহাগ মীর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের ছোবাহান মীরের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে চাকরি করতেন।

মঙ্গলবার (০৪ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম রায় ঘোষণা করেন। এসময় সোহাগ মীর আদালতে উপস্থিত ছিলেন, জানিয়েছেন সরকারি কৌশলি (পিপি) আব্দুল মান্নান রসূল।

তিনি জানান, জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারে মেয়ে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বি.এ প্রথম বর্ষের ছাত্রী বেনজীর জাহান মুক্তার (১৯) সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রে প্রেম হয় সোহাগ মীরের। কিছুদিন সম্পর্ক চলার পর তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। এরপর ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি দুপুরে সোহাগ ঢাকা থেকে এসে মোবইল ফোনে মুক্তাকে বাড়ির কাছের রাস্তায় ডেকে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার তিনদিন পর নলছিটি থানা ও ডিবি পুলিশ পটুয়াখালী জেলার কলাপড়া থেকে সোহাগ মীরকে গ্রেফতার করে। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সোহাগ।

২০২০ সালের ৫ মার্চ নলছিটি থানার পরিদর্শক আব্দুল হালিম তালুকদার দন্ডবিধির ৩০২ ধারায় সোহাগ মীরকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

ঝালকাঠিতে কলেজছাত্রী মুক্তা হত্যাকাণ্ড, ঘাতকের ফাঁসি

আপডেট সময় : ০২:২১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩