ঢাকাMonday , 6 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন বরিশালের দৈনিক পত্রিকার ‘প্রকাশক ও সম্পাদক এসোসিয়েশন’ এর নেতৃবৃন্দ

admin
July 6, 2026 9:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের নিয়ে গঠিত প্রকাশক ও সম্পাদক এসোসিয়েশন, বরিশাল-এর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি অ্যাড. মোঃ মহসিন মন্টু এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন-এর নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তারা জেলা প্রশাসকের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। সাক্ষাৎকালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বরিশালের গণমাধ্যমের উন্নয়ন ও জনস্বার্থে সংবাদ প্রকাশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। নব-নিযুক্ত জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বরিশালের উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।